২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতিয়া নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর স্কুলছাত্র সবুজ মিয়ার (১৪) লাশ পাওয়া গেছে।  

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 07:28 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শুক্রবার সকাল ১০টায় স্থানীয়রা তার লাশ উদ্ধার করে থানায় খবর দেয় বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এটিএম আরিছুল হক জানান, সবুজ মিয়া চাঁদপুর সদরের কমলাপুর গ্রামের আলী হোসেনের ছেলে। সে শহরের আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

আরিছুল হক জানান, সবুজ বৃহস্পতিবার বিকালে বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীর বড়স্টেশন এলাকার স্টিমার ঘাটে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

শুক্রবার সকালে লাশ মাছঘাট এলাকায় ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়।

পরিবারের অনুরোধে সবুজের লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে, বলেন তিনি।