বেগমগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে স্বজনরা জানিয়েছেন।
শুক্রবার সকালে অপহৃত আবুল বাশার (৪২) উপজেলার আলাইয়াপুর গ্রামের ফয়েজ কন্ট্রাকটারের ছেলে।
বিকালে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানান।
নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসানুল কবির জানান, অপহৃতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এরপর থেকে বাশারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান আবুল হোসেন।
তার ভাই ট্রাকে করে স্থানীয়ভাবে বিভিন্নজনের চাহিদামতো মাটি সরবরাহের ব্যবসা করেন বলে জানান আবুল হোসেন।
আলাইয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন খান জানান, অপহরণকারীরা বাশারের স্বজনদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছে।
তবে, বাশারের ভাই আবুল হোসেন এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।
নারায়ণগঞ্জে রোববার অপহরণের পর এক কাউন্সিলর ও আইনজীবীসহ সাতজনকে খুন করেছে দুর্বৃত্তরা। পরে তাদের লাশ পাওয়া যায়। শুক্রবার একই জেলায় এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে নারায়ণগঞ্জ।
