চাঁপাইনবাবগঞ্জে ৩৮ জাময়াতকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সদরের ৮ জন, শিবগঞ্জের ২৬ জন এবং গোমস্তাপুর উপজেলার ৪ জন।
সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগসহ বিভিন্ন মামলায় জামায়াত-শিবিরের ৮ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, হত্যা, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালোতে পারে আশংকায় ২৬ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ কবির জানান, সড়কের দুপাশে গাছকাটা ও গাড়ি পোড়ানো মামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে ৪ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়।
