২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির ছাদ থেকে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 02:00 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার দশমীপাড়ায় আনছার আলী (৬০) তার দ্বিতীয় স্ত্রীর বাসার ছাদ থেকে পড়ে মারা যান বলে জানিয়েছেন ওই এলাকার জনপ্রতিনিধি।

আনছার আলীর বাড়ি জেলার জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে।

দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাশেম জানান, গরমের কারণে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় স্ত্রীর বাড়ির ছাদে ঘুমাতে যান আনছার আলী। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে ছাদ থেকে নামতে গিয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শুক্রবার সকালে নিহতের গ্রামের বাড়ি সন্তোষপুরে লাশ নিয়ে গেছে আত্মীয়রা।

দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি।