২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘ডাকাতের’ হামলায় আহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে দুটি বাড়িতে ‘ডাকাতের’ হামলায় পাঁচজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 03:54 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

বুধবার রাতে উপজেলার মাটিকাটা এলাকায় সাইফুল ইসলাম সিকদার এবং তার চাচা আব্দুল আলী সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, এটা ডাকাতি, নাকি পূর্ব শত্রুতা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

কালিয়াকৈর পৌর ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সিকদার জানান, রাত ২টার দিকে ৩০-৩৫ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।

বাড়ির সদস্যদের বেঁধে রেখে আলমারি ভেঙে ৪৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৪ হাজার টাকা নিয়ে যায়।

এরপর ডাকাতরা সাইফুলের চাচা আব্দুল আলীর বাড়ি থেকে একইভাবে দুই লাখ টাকা সমমূল্যের ইউএস ডলার, নগদ দেড় লাখ টাকা ও ২০ ভড়ি স্বর্ণালঙ্কার লুট করে।

এ সময় ডাকাতদের আঘাতে সাইফুল সিকদার, আব্দুল আলী সিকদার, তাঁর ছেলে সোহেল সিকদারসহ পাঁচ জন আহত হয়েছেন।