২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে নতুন প্রক্টর ও ছাত্র উপদেষ্টা

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর ও ছাত্র উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 03:45 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

এদিকে ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আমিনুর রহমান সাংবাদিকদের জানান, প্রক্টর অধ্যাপক শহিদুর রহমান খানকে অপসারণ করে অধ্যাপক হারুন অর রশিদকে নতুন প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া ড. জহিরুল হককে নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা নিয়োগ দেয়া হয়।

সাদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে নতুন করে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

এরপর ছাত্র সমিতির ব্যানারে অপর একটি অংশ ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

ছাত্র সমিতির নেতা ফয়সল ইসলাম জয় সাংবাদিকদের জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

গত ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে সংগঠনের এক পক্ষের নেতাকর্মীদের হামলায় নিহত হন ছাত্রলীগের হল শাখার সাংগঠনিক সম্পাদক সাদ। এরপর থেকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।