২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইন স্থানান্তর: বিকল থাকবে ঢাকার ৩০০০ টেলিফোন

ফ্লাইওভারের কারণে ভূগর্ভস্থ লাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীর বাংলামোটর, ইস্কাটন ও দিলু রোড এলাকায় প্রায় তিন হাজার টেলিফোন অচল থাকছে চারদিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 06:06 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মান প্রকল্প এলাকায় ভূগর্ভস্থ লাইন স্থানান্তর কাজের জন্য টেলিফোন গ্রাহকদের সাময়িক এই দুর্ভোগ হচ্ছে।

বিটিসিএল জানিয়েছে, আগামী ৪ মে’র মধ্যে কেবল লাইন স্থানান্তর শেষে টেলিফোনগুলো পুনরায় চালু করা হবে।