২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ‘তালিকাভুক্ত অপরাধী জামায়াত নেতা’ গ্রেপ্তার

বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ অপরাধী জামায়াতে ইসলামির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 06:42 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

পুলিশ জানায়, সোমবার সকালে শাজাহানপুর উপজেলা থেকে মো. এরশাদুল বারী এরশাদকে গ্রেপ্তার করা হয়।

তার দাবি, তিনি জামায়াতের রোকন, জামায়াতের দলটির সহযোগী সংগঠন ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’ বগুড়া জেলার সহ-সাধারণ সম্পাদক।   

বগুড়া সদর থানার এসআই মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার নয় মাইল এলাকায় একটি পরিত্যক্ত পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক সহযোগী পালিয়ে গেছেন।

“তার (এরশাদুল) বিরুদ্ধে ১৯টি মামলার মধ্যে দুইটিতে ওয়ারেন্ট ছিল। তিনি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাইদীকে গত বছর চাঁদে দেখার নামে নাশকতা, ভাংচুর, অগ্নিসংযোগের অপরাধসহ হত্যা, বোমা বিস্ফোরণ, ভুমি দখলসহ অন্যান্য অপরাধ সংঘটিত করেন”।

সদর থানার ওসি আবু হায়দার মো ফায়জুর রহমান জানান, এরশাদুল পুলিশের ‘তালিকাভুক্ত শীর্ষ অপরাধী’। দীর্ঘদিন ধরে বগুড়া শহর ছেড়ে আত্মগোপন করে ছিলেন তিনি।

গ্রেপ্তার এরশাদুল জানান, তিনি আদালতে আত্মসমর্পন করার জন্য মোটরসাইকেলে করে আসছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অপরাধগুলি মিথ্যা বলেও দাবি করেন তিনি।