নীলফামারীতে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
নীলফামারীর ডিমলায় সরকারি কাজে বাঁধা ও কর্তব্যরত পুলিশ সদস্যের উপর হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
উপ-পরির্দশক (এসআই) আবু নাসের রায়হান শনিবার রাতে এই মামলা করেন বলে জানিয়েছেন ডিমলা থানার ওসি মো. শওকত আলী।
ওসি মো. শওকত আলী বলেন, মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমারসহ ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের ২০-২৫ ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমারের মোটরসাইকেলটি আটক করায় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। এসময় আল আমীন নামে এক কনস্টেবল আহত হন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বলেন, “যে অভিযোগে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে তা আদৌ সত্য নয়।
“শনিবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা আমার মোটরসাইকেল আটক করলে উপস্থিত ছাত্রলীগ কর্মীরা কিছুটা উত্তেজিত হয়।
“তবে আমি বা আমার কোন নেতাকর্মী সরকারি কাজে বাঁধা ও পুলিশ সদস্যের উপর হামলা করিনি।”
