২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

পুলিশের উপর হামলাসহ দুটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 04:50 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকায় প্রসাদপুর মহল্লার নিজ বাড়ি থেকে পৌর জামায়াতের আমির মিজানুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়। মিজানুর প্রসাদপুর মহল্লার মো. লবজানের ছেলে।

গোমস্তাপুর থানার ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিরুদ্ধে থানায় পুলিশের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে।