বরগুনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
বরগুনার আমতলী ও পাথরঘাটা উপজেলায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
আমতলী থানার ওসি শামসুল হক জানান, ফজর নামাজ পড়তে গিয়ে ঢাকা থেকে কলাপাড়াগামী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় আবদুল মজিদ মারা যান।
পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, আমড়াতলা এলাকায় ঢাকা থেকে পাথরঘাটাগামী রমিন পরিবহনের ধাক্কায় শ্রমিক বোঝাই একটি ট্রলি রাস্তার পাশে পড়ে যায়।
এতে মাহাবুব ঘটনাস্থলেই মারা যান।
আহত মামুন, এমাদুল, কালাম ও হারুনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাস চালক বাবুলকে আটক করা হয়েছে।
দুটি দুর্ঘটনায়ই থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা জানিয়েছেন।
