২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে জুতার ভেতরে সোয়া ৩ কেজি সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 11:11 AM

Updated : 22 Aug 2022, 06:09 PM

এঘটনায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় আসা ওই যাত্রীকে আটক করা হয়েছে।

আটক মো. বাহারের (৪৮) বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।

বিমান বন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফ্লাইট ই কে ৫৮২ শাহজাহালাল বিমানবন্দরে অবতরণ করে।

“বিমান থেকে নামার পর বাহারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গোয়েন্দারা তাকে তল্লাশি করে বারগুলো পায়।”

বর্তমান বাজার মূল্যে প্রায় সোয়া তিন কেজি ওজনের বারগুলোর দাম প্রায় দেড় কোটি টাকা বলে জানান এই শুল্ক কর্মকর্তা।

তিনি জানান, আটক বাহারের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।