২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশই পাওয়া গেল ওদের

স্বজনরা অপেক্ষায় ছিলেন ‘যদি’ কোনোভাবে জীবিত পাওয়া যায় প্রিয় মানুষগুলোকে। কান্নায় আর প্রার্থনায় শুধু এতটুকু চাওয়া ছিল তাদের। না, ঢাকার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ চার ছাত্রের মধ্যে দুজনকে পাওয়া না গেলেও বাকিদের লাশই মিলেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2014, 12:23 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

বুধবার সকালের পর বিভিন্ন সময় সেন্টমার্টিন দ্বীপের উত্তরপশ্চিম পাশ থেকে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা লাশগুলো সনাক্ত করেন।কোস্টগার্ড সদর দপ্তরের পেটি অফিসার মো কামরুজ্জামান জানান, বুধবার সকালের দিকে সেন্ট মার্টিনের উত্তরপূর্ব সৈকতের আধা কিলোমিটার দূরে দুটি পাওয়া যায়। এর মধ্যে সকাল ৮টা ৫০ মিনিটে একটি ও ১০টা ৫০ মিনিটে অপর জনের লাশ পাওয়া যায়।”

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী হারুন উর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছবি দেখে দুজনের একজনের পরিচয় তাৎক্ষণিক সনাক্ত করা গেছে। তিনি হলেন শাহরিয়ার রহমান নোমান। অপর লাশটি সাব্বির হাসানের বলে ধারণা করা হলেও তার স্বজনরা জানিয়েছেন সেটি সাব্বিরের নয়। পরে ছবির সঙ্গে মিলিয়ে সেটি গোলাম রহিম বাপ্পির বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে।”

বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানান তিনি।

নোমানের বাসা ঢাকার উত্তরায়, বাপ্পির ভালুকায়। নিখোঁজ মো. সাব্বির হাসানের বাসা মোহাম্মদীয়া হাউজিংয়ে এবং ইসতিয়াকের বাসাবোতে।

এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী চার জনের লাশ উদ্ধারের সংবাদ দেয়া হলেও কোস্টগার্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় এ পর্যন্ত দুজনের লাশই তারা উদ্ধার করতে পেরেছেন।

এখনো নিখোঁজ রয়েছেন- সাব্বির হাসান ও উদয় মাহমুদ। এ আগে এ ঘটনায় মারা যান মো. মোনফেজুল ইসলাম ও সাদ্দাম হোসেন।নববর্ষ উদযাপনে ৩৪ ছাত্র নিজ উদ্যোগে কক্সবাজারের সেন্টমার্টিনে গিয়েছিলেন। সোমবার দুপুরে সাগরে নামার পর নয়জন ভেসে যায়। এর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হলেও দুজন হাসপাতালে মারা যান।