২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে মৃত্যু বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রের, নিখোঁজ ৪

সেন্ট মার্টিন দ্বীপে গোসলে নেমে সাগরে ডুবে মারা গেছেন ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 03:24 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সাগরে নিখোঁজ আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র- সাব্বির হাসান, শাহারিয়ার রহমান, উদয় মাহমুদ ও গোলাম রহিম বাপ্পী। সাগরে নিখোঁজ আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র- সাব্বির হাসান, শাহারিয়ার রহমান, উদয় মাহমুদ ও গোলাম রহিম বাপ্পী।

সাগর থেকে উদ্ধার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ফয়সাল, ফারহান ও আসিফ। সাগর থেকে উদ্ধার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ফয়সাল, ফারহান ও আসিফ।

সাগরে ডুবে মারা যাওয়া আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মনফেজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন। সাগরে ডুবে মারা যাওয়া আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মনফেজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। সোমবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপে সাগরে নেমে ভেসে গিয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। সোমবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপে সাগরে নেমে ভেসে গিয়েছিলেন তিনি।

ফাইল ছবি ফাইল ছবি

সোমবার সাগরে ভেসে যাওয়া তিনজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন চার ছাত্র, তাদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

নিহতরা হলেন- মনফেজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন। কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ফয়সাল, ফারহান ও আসিফকে।

নিখোঁজ চারজন হলেন- সাব্বির হাসান, শাহারিয়ার রহমান, উদয় মাহমুদ ও গোলাম রহিম বাপ্পী।

এরা সবাই তেজগাঁওয়ের আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র।

এই ছাত্ররা দ্বীপের সেনজুন হোটেলে উঠেছিলেন। ওই হোটেলের নিবন্ধন খাতা দেখে হতাহত সবার পরিচয় নিশ্চিত করে পুলিশ।

দুপুর ২টার দিকে ভাটার সময় দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকের সৈকতে এই বিশ্ববিদ্যালয়ের ৩৪ ছাত্র একসঙ্গে গোসল করতে নেমেছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া ।

“এসময় স্রোতের টানে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন, কোস্টগার্ড সদস্যরা ৫ জনকে উদ্ধার করে,” বলেন উপকূল রক্ষী বাহিনীর সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শহীদ আল আহসান।

সাগরে ডুবে মারা যাওয়া আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মনফেজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন।

সাগরে ডুবে মারা যাওয়া আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মনফেজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন।

সাগরে ডুবে মারা যাওয়া আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মনফেজুল ইসলাম ইভান ও সাদ্দাম হোসেন।

এই পাঁচজনকে স্পিডবোটে করে টেকনাফ উপজেলা হাসপাতালে আনা হলে ইভান ও সাদ্দামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

ফয়সাল, ফারহান ও আসিফকে টেকনাফ থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। লাশ দুটিও পাঠানো হয় কক্সবাজার হাসপাতাল মর্গে।

নিখোঁজ চারজনের সন্ধানে অভিযান চলছে এবং এতে নৌবাহিনীও যোগ দিয়েছে বলে কোস্টগার্ড কর্মকর্তা আহসান জানিয়েছেন।

তিনি বলেন, “সন্ধ্যার পর থেকে অন্ধকার নেমে এলেও বিভিন্নভাবে অনুসন্ধান অব্যাহত রাখা হয়েছে। নৌবাহিনীর একটি পেট্রোল জাহাজসহ একদল ডুবুরি, কোস্টগার্ড দল অনুসন্ধান চালাচ্ছেন।”

বাংলা নতুন বছর উদযাপনে সারাদেশ থেকে অনেকে কক্সবাজার ও সেন্ট মার্টিনে ভিড় জমিয়েছে, তাদের মধ্যেই একটি দল আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রদের।