২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে নিজনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 12:52 AM

Updated : 01 Sep 2026, 12:47 PM

জলমহালের দরপত্র দাখিলকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রোববার রাতে এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সোহেল মিয়া (২৫)নিজনগর গ্রামের রক্কু মিয়ার ছেলে। ওই সংঘর্ষে আহত পাঁচজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুল বাসিত সাংবাদিকদের বলেন, বিরোধের জের ধরে রাত সাড়ে ৮টার দিকে দুই দলের সংঘর্ষে একজন নিহত হয়।

ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, সকালে নিজনগর গ্রামের পলাশ মিয়া ৫ লাখ টাকায় ওই এলাকার একটি জলমহাল উপজেলা প্রশাসন থেকে ইজারা নেন। একই এলাকার ফরিদ মিয়াও তা ইজারা নিতে চেয়েছিলেন।

পলাশ মিয়া ও ফরিদ মিয়ার সমর্থকরা তা নিয়ে সংঘর্ষে জড়ায় বলে জানায় স্থানীয়রা।