বরিশালে বর্ষবরণ অনুষ্ঠান বাতিল
সদর আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র শওকত হোসেন হিরনের প্রতি শ্রদ্ধা জানাতে বরিশালে এবার বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে না।
২৭টি সংগঠনের জোট ‘বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ’ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান নেতারা।
সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল বলেন, “শওকত হোসেন হিরন বরিশালের মানুষের আত্মার আত্মীয়।
“তার মৃত্যুতে সমগ্র বরিশালের মানুষ শোকাহত।”
তাই হিরনের প্রতি শ্রদ্ধা জানাতেই পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
এ সব অনুষ্ঠানের মধ্যে ছিল চারুকলা বিদ্যালয়ের ঐতিহ্যবাহী মঙ্গলশোভা, লোকজ সংস্কৃতি প্রদর্শনী, উদীচীর প্রভাতী অনুষ্ঠান, গণশিল্পী সংস্থার বর্ষবরণ ও বর্ষবিদায়ের লোকজ অনুষ্ঠান, শব্দাবলীর ৩ দিনের বৈশাখী উৎসব, বরিশাল থিয়েটার ও খেয়ালী গ্র“প থিয়েটারের বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠান এবং খেলাঘরের প্রভাতি অনুষ্ঠান।
