৯ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু
সিরাজগঞ্জে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গ রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
দুর্ঘটনাস্থল উল্লাপাড়া রেলস্টেশনের একটি লাইন সচল হওয়ার পর রোববার বেলা ১২টার দিকে সৈয়দপুর থেকে ছেড়ে আসা ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে রেল কর্মকর্তারা জানান।
এর আগে ভোররাত ৩টার দিকে উল্লাপাড়া রেল স্টেশনে একতা এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও বেশ কয়েক জন আহত হন।
ওই দুর্ঘটনার পর স্টেশনের তিনটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যাতে বন্ধ হয়ে যায় ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ।
