২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর বারে সভাপতিসহ ১১টি আ. লীগের

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১১টি পদে আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদকসহ চারটিতে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 10:08 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ চলে। গভীর রাতে ফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার প্রবীণ আইনজীবী আব্দুল হাই নির্বাচনের ফল ঘোষণা করেন।

সভাপতি পদে মো. আজিজুল ইসলাম জুগলু ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী মো. একরামুল আমিন পান ২২৪ ভোট।

আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি প্রফুল্ল কুমার রায় ও মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, কোষাধ্যক্ষ মেহবুব হাসান চৌধুরী লিটন, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান সামস বুলবুল, পাঠাগার সম্পাদক মো. আব্দুল জব্বার, সদস্য সাথী দাস, জোবাইদুর রহমান সেজু ও মো. রেয়াজুল ইসলাম রাজু।

বিএনপি সমর্থিত নির্বাচিত অন্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান খান বিপুল, সদস্য রিয়াজুল ইসলাম শাহ ও মো. শাহিদুল ইসলাম সৈকত।