২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে দেশে তৈরি একটি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 09:00 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার বিকালে হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া ক্যাম্পের ৯১৭ নম্বর ব্লকের ৩২ নম্বর বাড়িতে এ তল্লাশি চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি।

তবে, ওই বাড়ির নুরুল ইসলামের ছেলে আব্দুল হাফেজকে (৩০) পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।