মুক্তিযোদ্ধা রতন বড়ুয়ার মরদেহ বিএসএমএমইউতে
চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী প্রয়াত মুক্তিযোদ্ধা রতন বড়ুয়ার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে।
শনিবার সকালে রাজধানীর শাহবাগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের কাছে তার মরদেহ হস্তান্তর করেন প্রয়াতের অনুজ যতন বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, অ্যানাটমি বিভাগের সভাপতি খন্দকার মানজারে শামীম, কমলাপুর বৌদ্ধ বিহার ও মন্দিরের মঠাধ্যক্ষ শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথেরো, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দ্বীপেন চ্যাটার্জী, যুগ্ম-সাধারণ সম্পাদক তাপস পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল ও সাংবাদিক সন্তোষ শর্মা।
তারা রতন বড়–য়ার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
১ এপ্রিল হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি চিরকুমার রতুন বড়–য়া বার্ধক্যজনিত কারণে যুক্তরাষ্ট্রে মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি জীবিত থাকাকালীন নিজ দেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে দান করে যান।
প্রবাসী মুক্তিযোদ্ধা রতন বড়ুয়া নেই
প্রবাসে রতন বড়ুয়াকে শেষ বিদায়
