চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক কলেজছাত্র।
শুক্রবার দুপুরে মুরাদপুর এলাকায় ওই দুর্ঘটনায় মৃত মহিউদ্দিন কাদের (২৫) সরকারি সিটি কলেজের অর্থনীতি স্মাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন তার ভাই রবিউল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর পৌনে একটার দিকে বাড়ির পানির পাম্প বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মহিউদ্দিন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালে আনার পর মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
