২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন, ভটভটি বন্ধের দাবিতে মাদারীপুরে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট ছয়ঘণ্টা পর প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 02:17 PM

Updated : 22 Aug 2022, 06:03 PM

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার বেলা ১২ টায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা। বুধবার রাতে এক জরুরি সভা করে ধর্মঘঘের ঘোষণা দিয়েছিল শ্রমিকদের এ সংগঠনটি।

সংগঠনেরর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, “সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠক হয়েছে। তারা আমাদের আশ্বাস দিয়েছেন মহাসড়কে অবৈধ যানবাহন চলবে না। ফলে বেলা ১২ টা থেকে আমরা ধর্মঘট পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছি।”

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি ফাইজুল শরীফ বলেন, “আমাদের আহবান মাদারীপুরের শ্রমিকদের একটি অংশ থেকেই মানতে চায়নি। পরে সাড়ে ১০ টার দিকে পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিই।”

পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, শ্রমিক সংগঠনের সহ-সভাপতি ফায়জুল শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন পরিবহন শ্রমিকবৃন্দ।

পুরনো খবর:

মাদারীপুরে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা