২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন, ভটভটি বন্ধের দাবিতে মাদারীপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 09:40 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার রাতে এক জরুরি সভা করে ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দেয় শ্রমিকদের ওই সংগঠন।

শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি ফাইজুল শরীফ বলেন, “জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ও ব্যাটারী চালিত বাহনসহ অবৈধ যানবাহনে যাত্রী পরিবহন বন্ধের উদ্দেশ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।”

সংগঠনটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “যতক্ষণ পর্যন্ত না এইসব অবৈধ যান চলাচলের একটি সুষ্ঠু সমাধান হবে ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট চলবে।”

বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে একাধিকবার বসা হলেও তারা কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন এই শ্রমিক নেতা।