চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
তিনি বলেন, কিরনগঞ্জ বিওপির একটি টহলদল ১৭৮/১ এস পিলার থেকে ৫০ গজ ভেতরে কিরনগঞ্জ মাঠ থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করে।
এ সময় কাউকে আটক করা যায়নি এবং উদ্ধার করা অস্ত্র ও গুলি বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
