২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় পুলিশের গুলিতে ‘ডাকাত’ নিহত

রাজধানীর বাড্ডায় একটি দোকানে ‘ডাকাতির প্রস্তুতি নেয়ার সময়’ পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 10:40 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানিয়েছেন, বুধবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বাদশা মিয়ার (২৮)।

তার দুই পায়ে গুলি লেগেছিল। বাদশার গ্রামের বাড়ি বরগুনায়। তিনি ঢাকার মিরপুরে থাকতেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও আটটি গুলি উদ্ধার হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় পোস্ট অফিসের গলিতে একটি ‘বিকাশ’ এজেন্টের দোকানে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল বাদশাসহ আরো তিনজন। সেখানে টহল পুলিশ চলে এলে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এসময় বাদশার দুই পায়ে গুলি লাগে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।