২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খুলনায় মাদকসহ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছ পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 05:34 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

সদর থানার এসআই মোস্তাক আহমেদ জানান, বুধবার দুপুরে নগরীর রেল স্টেশনের কাছে ৫ নম্বর মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে মহানগর ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর জামান রাজুকে (২৪) আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে সাতটি ইয়াবা ট্যাবলেট এবং চার পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

এসআই মোস্তাক আহমেদ বলেন,  এ ঘটনায় এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছ্নে।

এ ব্যাপারে কথা বলার জন্য খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি দেব দুলাল বাড়ৈ বাপ্পী ও সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেন নি।