র্যাবের হাতে ভুয়া মেজর গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হিলভিউ এলাকা থেকে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রেদওয়ানুল ইসলাম (৩৫)। তিনি কক্সবাজারের রামু থানার নোনাছড়ির আবু ইউসুফের ছেলে।
গ্রেপ্তার রেদওয়ানুলের কাছ থেকে ৮৯ হাজার টাকা, একটি ল্যাপটপ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি মফিজুল ইসলাম জানিয়েছেন।
তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নগরীর হিলভিউ ফরেস্ট একাডেমির সামনে থেকে ডিজিএফআইয়ের মেজর পরিচয় দেয়া রেদওয়ানুলকে গ্রেপ্তার করা হয়।
“বিভিন্ন সময় তিনি এ পরিচয় ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।”
