২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা নিক্ষেপের মামলায় ফখরুলের জামিন

মালিবাগ চৌধুরীপাড়ায় পেট্টোল বোমা নিক্ষেপের মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 12:39 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

তার আইনজীবীরা জানিয়েছেন, সব মামলায় জামিন পাওয়ায় এখন আর তার কারামুক্তিতে বাধা নেই।

সোমবার বিচারপতি বিচারপতি বোরহান উদ্দিন ও কেএম কামরুল কাদেরের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

এর আগে এ মামলায় গত ৩ এপ্রিল এই মামলায় তার জামিন আবেদন নাকচ করেছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক।

অবরোধের মধ্যে ৩০ নভেম্বর মালিবাগে বোমা হামলায় বাসের চালক নিহত হয়। ফখরুলের বিরুদ্ধে ওই ঘটনার উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছিল।

বর্তমানে বিএনপির এই নেতা কাশিমপুর কারাগারে রয়েছেন।

ফখরুলের আইনজীবী মো. সগীর হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। সবকটি মামলায় জামিন পাওয়ায় মুক্তি পেতে তার আর বাধা নেই।

আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন, জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।

এর আগে বাংলামোটরে পুলিশ হত্যা মামলা, পরীবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায়ও জামিন পান ফখরুল।