২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কবর থেকে কঙ্কাল চুরি

ফরিদপুর সদরে একটি কবরস্থানের আটটি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 10:03 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

ঘটনার সত্যতা নিশ্চিত করে কৈজুরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইখতিয়ার মোহাম্মদ ইকু বলেন, সকালে এলাকার লোকজন একটি কবর জিয়ারত করতে গিয়ে দেখতে পান কবরস্থানের অপেক্ষাকৃত ভেতরে নির্জন জায়গায় আটটি কবর খোড়া অবস্থায় রয়েছে এবং ওই কবরগুলির ভেতরে কঙ্কাল নেই।

কঙ্কাল চোর চক্রকে সনাক্ত করে আটক করার জন্য স্থানীয় পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি জানিয়ে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুজ্জামান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।