২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় স্কুলছাত্র খুন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 09:25 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার দুপুরে কামাল্লা ইউনিয়নের আলগী গ্রামে এ হামলায় নিহত সায়েম (১৪) ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের বাবুল মিয়ার ছেলে।

সে মুরাদনগরের কামাল্লা ডি আর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আলগী গ্রামে সে মামার বাড়িতে থেকে লেখাপড়া করত।

মুরাদনগর থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান,  দুপুর দেড়টার দিকে সায়েম পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাওয়ার পথে রনি (২০) নামের এক যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় এলাকাবাসী রনিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বিকালে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরো জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, সকালে রনি তার চাচা শামছুল হকের ঘরের দরজা ও জানালা ভাংচুর করলে সায়েমের মামা স্থানীয় ইউপি সদস্য শাহজালালের কাছে বিচার দেন। এরপর ইউপি সদস্য রনিকে জিজ্ঞাসাবাদ করেন।

এ ক্ষুব্ধ হয়ে রনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।