২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাসচাপায়  শিশুর মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 06:42 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

নিহত ইমরান শেখ (৯) উলপুর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা মুজিবুর রহমান  শেখের ছেলে।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই  সুমন ভক্ত বলেন, শিশুটি রাস্তার উপর বসে খেলছিল। গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি  লোকাল বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।