২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনার মোবারককে হত্যার হুমকি

টেলিফোনে হত্যার হুমকি পেয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, সিইসির অনুপস্থিতিতে যিনি উপজেলা নির্বাচন তদারকের দায়িত্ব পালন করছেন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 05:16 PM

Updated : 22 Aug 2022, 06:01 PM

আবদুল মোবারক সাংবাদিকদের জানান, রোববার বেলা ১২টা ১০ মিনিটে দিকে অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে নিজের মোবাইল ফোনে হত্যার হুমকি পান তিনি।  

এ বিষয়ে শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে একান্ত সচিব আলমগীর হোসেনকে নির্দেশ দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনার জানান, নম্বর গোপন করে তার মোবাইলে কল করে এই হুমকি দেয়া হয়।

হুমকির ভাষা ছিল-  “আমি তোমার যম। তোমার হায়াত নির্ধারিত হয়ে গিয়েছে। অতি শিগগির তোমার স্ত্রী বিধবা ও তোমার সন্তানরা এতিম হবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ফোন পাওয়ার সময় নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ ইসি কার্যালয়ে মোবারকের কক্ষে উপজেলা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন।

বিষয়টি অন্য কমিশনারদের জানানো হলে তারা জিডি করার পরামর্শ দেন। বিকালে আলমগীর থানায় গিয়ে জিডি করেন।

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নানা বক্তব্যের জন্য বিএনপির সমালোচনার মধ্যে রয়েছেন আবদুল মোবারক।

পুরনো খবর:

ইসির ‘শুকরিয়া’