ঝিনাইদহে ডাকাতের বোমায় আহত ১
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ডাকাতি করতে আসা একদল দৃর্বৃত্তকে তাড়া করতে গিয়ে তাদের ছোড়া বোমায় আহত হয়েছেন স্থানীয় এক যুবক।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি শাহাজাহান বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, রাতের বেলা একদল ডাকাত ওই গ্রামের আব্দুল মোমিন মণ্ডলের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ অর্ধ লক্ষ টাকার মালামাল নিয়ে পালানোর সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তা শুনে মিজানুরসহ অন্য গ্রামবাসীরা প্রতিরোধে এগিয়ে যান। এসময় ডাকাতরা তাদের লক্ষ্য করে পরপর তিনটি হাত বোমা ছোড়ে।
এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
