২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সোনার বারসহ আটক ১

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি সোনার বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 12:30 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি সোনার বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আটক মো. মাসুম শেখ (৪০) মুন্সীগঞ্জের বাসিন্দা। শনিবার রাতে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান।

শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুমের কাছে পাঁচটি সোনার বার পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

মালিঙ্গা এয়ালাইনসের একটি বিমানে করে রাত ১১টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানান মুস্তাফিজুর রহমান।

মাসুমকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।