সাতকানিয়ায় দুই শিবিরকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া থেকে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, শনিবার বেলা সোয়া ২টার দিকে উপজেলার মধ্যম রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুল জলিল (২৮) ও মোহাম্মদ সেলিম (২৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি খালেদ বলেন, তারা দুজনই শিবিরিকর্মী। সাতকানিয়া এলাকায় নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন সহিংসতার সাথে তারা যুক্ত ছিলেন।
সেলিমের বিরুদ্ধে একটি মামলার সাজার পরোয়ানা রয়েছে বলেও জানান তিনি।
