চট্টগ্রামে পোশাক কর্মী খুন
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার গ্রিনভিউ আবাসিক এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভবনের বাসিন্দাদের কাছে খবর পেয়ে শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা তানভীর জানান, “কয়েকদিন আগে নাজমাকে হত্যার পর তার লাশ ড্রামে ভরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসাটি বাইরে থেকে তালাবন্ধ ছিল।”
নাজমার স্বামীর আরেকজন স্ত্রী রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পর থেকে তার স্বামী পলাতক আছেন।
স্বামীই নাজমাকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
