রংপুরে কৃষক খুন
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার আখিরা নদীতে লাল মিয়ার (৩৫) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
লাল মিয়া পীরগঞ্জের ভেণ্ডাবাড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
নিহত লাল মিয়ার স্ত্রী মাহমুদা বেগমের অভিযোগের বরাত দিয়ে পীরগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে ভেণ্ডাবাড়ি বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে আসেননি লাল মিয়া।
ওসি জানা, লাশের গলায় গামছা প্যাঁচনো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে।
আখিরা নদী নিহতের বাড়ি থেকে পাঁচশ গজ দূরে অবস্থিত।
ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেন ওসি।
