২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবননগরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক চাতাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 04:22 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শুক্রবার আনছারবাড়িয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনায় নিহত হন সদর উপজেলার বেগমপুর চিলমারী গ্রামের আবেদ আলীর ছেলে নজরুল ইসলাম (৫০)।

জীবননগর থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে জীবননগরের উথলী আনছারবাড়িয়া স্টেশন পার হচ্ছিল।

এ সময় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম রেলগেট অতিক্রম করার সময় মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।