সিলেটে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
সিলেটে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামের রকিব আলী (৭৫) ও মোগলা বাজারের মোহাম্মপুর এলাকার জহুর আলী (৩০)। অজ্ঞাত অপর জনের বয়স আনুমানিক ২৫ বছর।
মোগলা বাজার থানার ওসি মোরসালিন আহমদ জানান, বিকাল পৌনে ৩টার দিকে পারাইরচকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে ঘটনাস্থলেই লেগুনার তিনযাত্রী নিহত হন। আহত হন আরো ১২ জন।”
হতাহতদের সবেইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ে হয়েছে বলে জানান ওসি মোরসালিন।
এঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
