সাব এডিটর কাউন্সিলে আশরাফ সভাপতি, শাহজাহান সম্পাদক
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচনে আশরাফুল ইসলাম (ইত্তেফাক) সভাপতি এবং শাহজাহান মিঞা (সমকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণণা শেষে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের।
এই নির্বাচনে ২১টি পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮৫৯ জন সদস্যের মধ্যে ৭০৪ জন ভোট দেন।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি কে এম শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন গীতি, কোষাধ্যক্ষ শাহাদাত রানা, সাংগঠনিক সম্পাদক সানজিদা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মান্নান মিয়া, দপ্তর সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক একরামুল ইসলাম বিপ্লব, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সোয়েব আহমেদ।
সদস্য পদে নির্বাচিত ১১ জন হলেন- কানিজ ফাতেমা লুনা, হুমায়ুন কবীর তমাল, আনজুমান আরা শিল্পী, ইদ্রিস মাদ্রাজী, কাজল কেয়া, রীতা ভৌমিক, দীপক ভৌমিক, আবদুল মকিম চৌধুরী, শাহ মতিন টিপু, আহমেদ তেপান্তর ও আবু কাওসার খোকন।
