২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফইউজে একাংশের শওকত সভাপতি, আজিজ মহাসচিব

বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে শওকত মাহমুদ সভাপতি ও এম এ আজিজ মহাসচিব নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 11:48 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রোববার রাতে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান আবুল আসাদ।

রোববার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহন হয়। এই নির্বাচনে শওকত মাহমুদ-এম এ আজিজ এবং গোলাম মহিউদ্দিন খান- এলাহী নেওয়াজ খান সাজু  - এই দুটি প্যানেলের মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

১৮৪ জন কাউন্সিলর ভোটারের মধ্যে ১৮২ জন এই নির্বাচন ভোট দেন।

নির্বাচনে শওকত মাহমুদ-এম এ আজিজ প্যানেলে সভাপতি, মহাসচিবসহ ১৯ টি পদের মধ্যে ১৮টিতে বিজয়ী হয়েছে।

গোলাম মহিউদ্দিন খান- এলাহী নেওয়াজ খান সাজু প্যানেলের একটি সদস্য পদে সৈয়দ মেজবাহ উদ্দিন বিজয়ী হন।

শওকত মাহমুদের মোট ভোটের সংখ্যা ১৪১। তার নিকটতম প্রার্থী গোলাম মহিউদ্দিন খান পেয়েছেন ৩৫ ভোট। মহাসচিব পদে বিজয়ী এম এ আজিজ ৯২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এলাহী নেওয়াজ খান সাজু পেয়েছেন ৮৪ ভোট।

নির্বাচিতরা অন্যান্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি পদে এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন ও রেজাউল করীম রাজু, সহকারি মহাসচিব পদে মোদাব্বের হোসেন, মির্জা সেলিম রেজা ও শাহনওয়াজ, কোষাধ্যক্ষ পদে আহমদ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো. শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ ইমরান হোসাইন এবং প্রচার সম্পাদক পদে আবু ইউসুফ নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিতরা সদস্যরা হলেন, আনোয়ারুল কবীর নান্টু (১১০),ওবায়দুর রহমান শাহীন (১০৬), কামার ফরিদ (১০২), শামসুদ্দিন হারুন (৯৮), সৈয়দ মেজবাহ উদ্দিন (৯৪), মো. সানাউল হক (৯১) এবং সরদার এম আনিসুর রহমান ও মোস্তফা কামাল মজুমদার (৮৩ )।

সদস্য পদে সমান সংখ্যক ভোট পান সরদার এম আনিসুর রহমান ও মোস্তফা কামাল মজুমদার। তাদের বিষয়ে নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।