টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হন এক নারী।
রোববার বিকাল ৫টার দিকে সাকরাইল এলাকায় এ দুর্ঘটনায় মৃত টিপু সুলতান (৩০) বাসাইল উপজেলার কাউলজানী গ্রামের বাসিন্দা।
এতে আহত টিপুর শ্যালকের স্ত্রী আকলিমাকে (২০) স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কালিহাতী থানার এসআই ওমর ফারুক জানান, এলেঙ্গা থেকে মোটরসাইকেলে টিপু ও আকলিমা কালিহাতী যাচ্ছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে টিপুর মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই।
