২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মাটিকাটা মেশিনে শিশুর মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি কাটার মেশিনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 08:30 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শনিবার বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ দুর্ঘটনায় নিহত আসিফ (৮) ওই গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতপুর গ্রামের স্থানীয় আলী মিয়ার জমি থেকে রাজ্জাক ব্যাপারীর ইটভাটার জন্য এলিভেটর এক্সক্যালিটর মেশিনে মাটি কাটা হচ্ছিল।

এ সময় উৎসুক লোকজনের সাথে আসা আসিফ মেশিনের সামনে পড়ে  যায়। এরপর এক্সক্যালিটর মেশিনের আঘাতে আসিফের মাথা ঘাড় থেকে আলাদা হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মেশিনের চালক পালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।