লাইফ-সাপোর্টে বরিশালের সাবেক মেয়র হিরন
বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনকে সিঙ্গাপুরে এক হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
শওকত হোসেন হিরনের পরিবারের ঘনিষ্ঠ আবুয়াল মাসুদ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গ্লেনঈগলস মেডিকেল সেন্টারের নিউরো সার্জন ডা. লী কাম-ইউ টিমোথীর তত্বাবধায়নে রয়েছেন শওকত হোসেন হিরন।
“তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।”
তার চিকিৎসা নিয়ে সন্ধ্যায় (সিঙ্গাপুর সময়) চিকিৎসকদের বোর্ড মিটিং বসার কথা রয়েছে বলেও জানান তিনি।
এরআগে বাংলাদেশে এবং সিঙ্গাপুরে শওকত হোসেন হিরনের মস্তিষ্কে দুদফা অস্ত্রোপচার করা হয়।
শুক্রবার সকালে তার মাথায় পুনরায় সিটিস্ক্যান করার কথা রয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তার ছেলে সাজিদ ও মেয়ে তিনা ঢাকা ছিড়ে গেছেন বলে আবুয়াল।
গত ২২ মার্চ শনিবার রাতে বরিশাল ক্লাবে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন বরিশালের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হিরন।
হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মেঝেতে পড়ে গেলে মাথায় আঘপ্রাপ্ত হওয়ায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
তাৎক্ষনিকভাবে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে চিকিৎসকদের পরামর্শে ওই রাতেই তাকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন দুপুরে ওই হাসপাতালেই তার মস্তিষ্কে প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার বিকেলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার মস্তিস্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।
