২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ফেন্সিডিলসহ আটক ২

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে প্রায় তিন হাজার বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 04:01 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ফয়সাল আহমেদ, গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাবের একটি  দল অভিযান চালিয়ে  দুই হাজার আটশ’ ২৫ বোতল ফেন্সিডিলসহ এ দুজনকে আটক করেছে।

ফেন্সিডিল ট্রাকে করে ঢাকায় পাঠানো হচ্ছিল জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে মামলা করে আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।