পৌনে ২ লাখ টাকাসহ গৃহকর্মী আটক
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকা থেকে ১ লাখ ৮৫ হাজার টাকাসহ এক গৃহকর্মীকে আটক করেছে পুলিশ।
গৃহকর্তার অভিযোগ পেয়ে মঙ্গলবার গভীর রাতে মিনারা (১৪) নামের ওই কিশোরী গৃহকর্মীকে আটক করা হয় বলে বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।
মিনারা পুলিশকে জানিয়েছে, তার বাড়ি টেকনাফে। তার বাবার নাম আব্দুল গফুর।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচলাইশ থানার শপিং কমপ্লেক্সের পেছনের এলাকার বাসিন্দা ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বাসায় মিনারা কাজ করত।
বুধবার বিকালে গিয়াস থানায় অভিযোগ করেন, ঘর থেকে টাকা নিয়ে পালিয়েছে মিনারা।
