২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

শেরপুরে নবগঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

এর ফলে শেরপুরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার দ্রুত নিস্পত্তি এবং সংশ্লিষ্ট মামলাগুলোতে বিচারপ্রার্থী জনগণের হয়রানি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বিচারক অমূল্য কুমার সরকার এর আগে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্বে ছিলেন বলে জানান পিপি চন্দন পাল।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম মোছাদ্দেক ফেরদৌসী জানান, ট্রাইব্যুনালে এখনও রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ না দেয়ায় দায়রা জজ আদালতের পিপি চন্দন কুমার পাল ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।