২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার রেল লাইনের পাশে যুবকের লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 01:30 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

আখাউড়া রেলওয়ে থানার ওসি সাইদুল ইসলাম জানান, সোমবার সকালের দিকে কোড্ডা সিগন্যাল কেবিনের পাশে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নিহতের পরিচয় জানা যায়নি।

ওসি সাইদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদ থেকে পড়ে  যুবকের মৃত্যু হয়েছে।”

ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।