চট্টগ্রামে বাসচাপায় যুবক নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে বাসচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন।
নিহত মো. ওমর (১৮) ওই এলাকার সাহেব মিয়ার ছেলে।
ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁশখালী থেকে শহরমুখী একটি বাস সাধনপুর এলাকায় সাইকেল আরোহী ওমরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
