২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 08:37 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

আবুল কাসেম বসুনিয়া পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুল জব্বার বসুনিয়ার ছেলে।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, আবুল কাসেম ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে নীলফামারীর জলঢাকা উপজেলায় যান। সেখানে ট্রাকের সঙ্গে ধাক্কা তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।